ক্রিয়াযোগ প্রসঙ্গে দর্শনযোগী
যুক্তি তর্ক প্রমাণের বাইরে থাকা নির্গুণ নিরাকার ঈশ্বরকে জানিতে হইলে ও তাহার সহিত (মধ্যে) বিলীন হইতে হইলে যে পথের মধ্য দিয়া অগ্রসর হইতে হয় তাহাকেই ক্রিয়াযোগ বলা হয় ৷
ক্রিয়াযোগ হইল সাধন ভজনের এক বিশেষ সোপান ৷
এই যোগের কথা শ্রবণে বা বই পড়ে কিছুই করা যায় না, হাতে - কলামে অভ্যাস করতেই হয়৷ তার জন্য চাই উপযুক্ত গুরু ৷ গুরুর সান্নিধ্যে থাকিতে হইবে ৷ নতুবা কোন কারণে ভুল হইলে হিতে বিপরীত হইতে পারে ৷ প্রকৃত গুরুর কাছে থাকিলে ইহা ভুল হইবার নয় ৷
এই ক্রিয়াযোগ মানুষকে মহান যোগী করিয়া তুলে, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বার বার বলিয়াছেন "হে অর্জুন তুমি যোগী হও, পূর্ণ যোগী হইলে তোমার ভিতর সকল যোগের সমাবেশ হইবে ৷ তখন তোমাতে আমাতে ভেদাভেদ দেখিতে পাইবে না ৷" এইরূপ অবস্থায় আসিতে হইলে যে সোপান অবলম্বন করিতে হয় তাহাই হইল মূলত: ক্রিয়াযোগ৷